ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা রায়েরটেক এলাকার খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। নিহত শিশুদের বাবা জিয়াউর রহমান বলেন, তার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একটি মাদ্রাসায় পড়ে।

শুক্রবার বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। এ সময় পুকুরে বল পড়ে গেলে তার এক ছেলে বল তুলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে আরেক ছেলে তার ভাইকে বাঁচাতে গেলে দুইজন একসঙ্গে পুকুরে ডুবে যায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত