ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকাসহ চার সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু আজ

ঢাকাসহ চার সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু আজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, আজ রোববার চারটি সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামণ্ডরুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি। গতকাল শনিবার বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষ্যে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, আজ রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ২০ এপ্রিল। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত