
সপরিবারে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক ‘কবি চিতাবাঘ’ দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে সপরিবারে নাটকটি উপভোগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের নাটক কবি চিতাবাঘ নাটকটি দেখতে শনিবার সন্ধ্যা ৭টায় বেইলি রোডে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে সহধর্মিনী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।
শায়রুল কবির খান আরও বলেন, নাটক চলাকালে পাশের দর্শকরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। প্রধানমন্ত্রী আসার ব্যাপারে তারা কিছু জানতেন না। খুব বেশি সিকিউরিটিও ছিল না। পরবর্তীতে তারা বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে নাটকটি দেখতে আসেন। নাটকটি শেষ হলে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।