ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে আরও ১ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ২১

চট্টগ্রামে আরও ১ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ২১

চট্টগ্রামে নতুন করে একজনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত রোগী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে ২৪ জন মহানগর এলাকার এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত