
সুপ্রিম কোর্টের জ?্যষ্ঠে আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বাংলা ট্রিবিউনকে এ তথ?্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার বোন দেশের বাইরে মালয়েশিয়ায় আছেন। তিনি আসার পর জানাজার সময় নির্ধারণ করা হবে। প্রসঙ্গত, লিভারজনিত সমস্যার কারণে তিনি গত ১১ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।