
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কফিল ফিলিং স্টেশনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল নিতে আসা তিন চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।