
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু ফ্লাইট এখনো বাতিল হচ্ছে ধারাবাহিক ভাবে। গত বৃহস্পতি ও গত শুক্রবার বাতিল হয়েছে ৯টি ফ্লাইট। এর মধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি ডিপার্চার, ইউএস-বাংলার ১টি অ্যারাইভালও ১টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভালও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।