ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেপ্তার

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। তেজগাঁও বিভাগের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানায় ৩১ জন, শেরেবাংলা নগর থানায় ৮ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত