ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

বললেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি গতকাল রাজধানীর মণিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেডিপিসি পরিদর্শন শেষে এসব কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী জেডিপিসির সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করেন এবং নানা দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত