ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

আজ মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে- এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত রোববার রাতে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি। তিনি আরও বলেন, পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য অতীব জরুরি। একইসঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রতি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরীক্ষার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত