ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জেলার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সে ওই এলাকার বাসিন্দা। গতকাল সোমবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গতকাল র‌্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আত্মগোপনে রয়েছে। বিষয়টি জানার পর র‌্যাবের ওই দল রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব আরও জনায়, মিজানুর রহমানের বিরুদ্ধে এরইআগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত