ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে চলছে অটোমোবাইল শিল্পের প্রদর্শনী

রাজধানীতে চলছে অটোমোবাইল শিল্পের প্রদর্শনী

দেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পের প্রসার, নতুন প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে চলছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয় বৃহস্পতিবার শেষ হবে আজ ২৫ এপ্রিল। এতে অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন অটোমোবাইল কোম্পানি, যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহকারীরা।

মেলায় বৈদ্যুতিক এসইউভি, ইভি ট্রাক, থ্রি-হুইলার, টু-হুইলার ও লিথিয়াম ব্যাটারি প্রযুক্তির আধুনিক সমাধান প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি সংকট ও পরিবেশ দূষণ কমাতে ইভি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত