ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় শনিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের তাজা গোলা ও তিনটি দেশীয় অস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী মো. রাসেল ওরফে ডন রাসেল কক্সবাজারের টেকনাফ থানাধীন সিকদার পাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও, সে এলাকায় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্রের মোট আটটি মামলা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত