ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্কের উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্কের উদ্বোধন

আইএফআইসি ব্যাংক পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরও সুসংহত ও গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন ও স্লোগান ঘোষণা করেছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুততর ও কার্যকর সেবা নিশ্চিত করতে পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং সারা দেশে ইসলামিক ব্যাংকিং সেবা ডেস্কের উদ্বোধন করা হয়। রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে গতকাল সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে লোগোটি উন্মোচন করেন এবং ‘শুদ্ধতা ও বরকতের সমন্বয়’ শীর্ষক স্লোগান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা ডেস্ক কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন বিভাগের প্রধানরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘আইএফআইসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে স্লোগান, লোগো এবং সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও চাহিদাভিত্তিক নতুন প্রোডাক্ট বাজারে আনা হবে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত