ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টেও যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টেও যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে আগামী জুলাই মাসে দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত নতুন পাসপোর্ট ইস্যু করা হবে। তবে এ পাসপোর্টের সংখ্যা সীমিত থাকবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। এ স্মারক পাসপোর্টগুলো যুক্তরাষ্ট্রে স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উদ্?যাপনে নেওয়া বড় ধরনের পরিকল্পনার অংশ। এ উপলক্ষে আগামী জুলাইয়ে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। গত মঙ্গলবার হোয়াইট হাউস ও পররাষ্ট্র দপ্তর ওই স্মারক পাসপোর্টের ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, পাসপোর্টে ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছে। ট্রাম্পের ছবিটির সামনের অংশে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ও পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র দেখা যাচ্ছে। নকশাটিতে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘যুক্তরাষ্ট্র জুলাইয়ে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্?যাপন করবে। এ ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে পররাষ্ট্র দপ্তর বিশেষ নকশার সীমিত সংখ্যক মার্কিন পাসপোর্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।’ পিগট বলেন, ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা মার্কিন নাগরিকরা এ স্মারক পাসপোর্টগুলো পাবেন। চলতি গ্রীষ্মে স্মারক পাসপোর্টগুলো বিতরণ শুরু হবে এবং যত দিন এর মজুত থাকবে তত দিন বিতরণ চলবে। বর্তমান মার্কিন পাসপোর্টে দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি আছে। ভেতরের অংশে সামনের পাতায় ফ্রান্সিস স্কট কির একটি চিত্রকর্ম রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত