
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) এবং ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি গ্রহণ করত বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণান্তে ১৩ মে ২০২৫ তারিখে বিইআরসি আদেশ নম্বর: ২০২৫/০৮ এর মাধ্যমে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর যথাক্রমে শুল্ক ও মুসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে কমিশন কর্তৃক মাসভিত্তিতে Platts Rate এর ভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হচ্ছে। উক্ত আদেশের অনুচ্ছেদ ৯.২ অনুযায়ী জেট এ-১ এর পূর্ববর্তী মাসের (০৫ তারিখ থেকে পরবর্তী মাসের ০৪ তারিখ) প্রকাশিত Platts Rate, পূর্ববর্তী মাসে জেট এ-১ আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় মাসভিত্তিতে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করার লক্ষ্যে ২৫ মে ২০২৫ তারিখে কমিশনের স্মারক নং- ২৮.০১.০০০০.০১২.২৩.০০২.২৫.২৬৬৬ এর মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তাদের কার্যপরিধি অনুযায়ী ৫ এপ্রিল ২০২৬ থেকে ৪ মে ২০২৬ তারিখের জেট এ-১ এর Platts Rate -এর গড়, উক্ত সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর LC Settlement -এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেল এর মূল্য পরিবর্তন বিবেচনায় কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন চার্জ পরিবর্তন বিবেচনায় গতকাল বৃহস্পতিবার মাসের প্রতিবেদন কমিশনে দাখিল করেছে। গতকাল প্রতিবেদনের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনান্তে ৫ এপ্রিল ২০২৬ থেকে ৪ মে ২০২৬ সময়ে জেট এ-১ এর প্রকাশিত Platts Rate এর গড়, বিপিসি এর LC Settlement -এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের এর মূল্য পরিবর্তন বিবেচনায় মে ২০২৬ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশন কর্তৃক নিন্মক্তভাবে সমন্বয় করা হয়েছে:(ক) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ২০৫.৪৫ টাকা; এবং (খ) দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুদ্ধ ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ১.৩৩৮৫ মার্কিন ডলার। জেট এ-১ এর সমন্বয়কৃত মূল্যহার সংক্রান্ত কমিশনের আদেশ গতকাল রাত ১২টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে। জেট এ-১ এর মূল্যহার পুনর্র্নিধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd -তে আপলোড করা হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি