ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মার্কিন ভিসার বন্ড পরিশোধ সহজ হলো

মার্কিন ভিসার বন্ড পরিশোধ সহজ হলো

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশকে যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। নতুন এই নীতির আওতায় এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা আবেদনের সময় সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ লাখ টাকা। তবে এই অর্থ পরিশোধে জটিলতা ছিল। বাংলাদেশ ব্যাংক তা সহজ করে দিয়েছে। বিদেশি দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার জারি করা পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা দেয়। এতে বলা হয়, কোনও দেশের ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা আমানত জমা দেওয়া বাধ্যতামূলক হলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে বিদেশে ওই অর্থ পাঠাতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত