
প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে চীন সফর করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে এখনও দিন-তারিখ নির্ধারণ হয়নি বলেও জানান তিনি। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
হুমায়ুন কবির বলেন, “এখনও কোনও ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি যে কোথায় যাবেন বা কোন দিন যাবেন। যখন হবে আমরা অবশ্যই জানাবো আপনাদের।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী অবশ্যই চীন সফরে যাবেন। তারা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার। যদি (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট ট্রাম্প যেতে পারেন, এখানে তো আমরা আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীদার। অবশ্যই প্রধানমন্ত্রী একজন রিজিওনাল পার্টনারের সঙ্গে মানে বাইল্যাটারাল ভিজিটে যাবেন। কিন্তু কোন দিন যান এটা এখনও নির্ধারিত হয়নি। কিন্তু তিনি অবশ্যই চীন যাবেন।” তিস্তা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার যখন এসেছে— ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারে তৃণমূল ক্ষমতায় থাকায় তাদের একটা মতামত নেওয়া লাগতো, যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যেতো।