ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সদরঘাটে ছোট নৌযান থেকে সরাসরি লঞ্চে ওঠা যাবে না

সদরঘাটে ছোট নৌযান থেকে সরাসরি লঞ্চে ওঠা যাবে না

সদরঘাট এলাকায় স্পিডবোট বা ছোট নৌযান থেকে সরাসরি লঞ্চে ওঠা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ফেরি পারাপারে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হবে। এ জন্য ব্যারিকেড বসানো হবে এবং যাত্রী নামানো ছাড়া কোনও বাস ফেরিতে প্রবেশ করতে পারবে না।” গতকাল সোমবার সচিবালয়ে ঈদযাত্রা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে এবার বৃষ্টির আশঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার জানিয়ে শেখ রবিউল আলম বলেন, “বৃষ্টি হলে যানজট ও যাত্রীচাপ আরও বেড়ে যেতে পারে। তাই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।” তিনি বলেন, “প্রতি বছরের মতো এবারও সব মন্ত্রণালয় সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করছে। তবে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গার্মেন্ট শ্রমিকদের ছুটির বিষয়ে।” যাত্রীচাপ কমাতে পোশাক কারখানাগুলোতে তিন থেকে চার ধাপে ছুটি দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং মালিকপক্ষ এতে সম্মতি দিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত