ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নির্বাচনি ব্যয়ের হিসাব দিয়েছে জামায়াতসহ ২৫টি দল

নির্বাচনি ব্যয়ের হিসাব দিয়েছে জামায়াতসহ ২৫টি দল

বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২৫টি রাজনৈতিক দল এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় খরচের বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি। তবে জামায়াতে ইসলামীসহ ২৫টি দল তাদের হিসাব জমা দিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে ভোট হয় ৯ এপ্রিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নেয়। জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে সব নির্বাচনী এলাকায় নির্বাচন সম্পন্ন হওয়ার ৯০ দিনের মধ্যে কমিশনের কাছে ব্যয়ের বিবরণী জমা দিতে হবে। কোনো দল এ সময়ের মধ্যে তাদের ব্যয়ের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে ইসি ওই দলকে ৩০ দিনের মধ্যে বিবরণীটি জমা দেওয়ার নির্দেশ দিয়ে একটি সতর্কতামূলক নোটিশ জারি করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত