
পশ্চিম এশিয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে শান্তি ফেরাতে এবং ইরান ও আরব দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে মধ্যস্থতাকারী হিসাবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানকে আলোচনায় বসাতে ভারত ভূমিকা রাখতে পারে বলে মনে করে রাশিয়া।
সেকারণে ভারতের বিশাল কূটনৈতিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির কথা উল্লেখ করে পশ্চিম এশিয়া ও ইরান-আমিরাত সংকটে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের নাম প্রস্তাব করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে এক বিবৃতিতে ল্যাভরভ এই প্রস্তাব দেন। তিনি বলেন, বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জরুরি কিছু বিষয়ে আলোচনা চালিয়ে নিতে সহায়তা করছে। তবে ইরান ও তার আরব মিত্রদের মধ্যে দীর্ঘমেয়াদী মধ্যস্থতার জন্য ভারতের বিশাল কূটনৈতিক অভিজ্ঞতা উপযুক্ত হতে পারে।