
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) পদায়ন করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যাদেশে এ পদায়ন করা হয়। তাতে বলা হয়, উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলামকে রমনা বিভাগে, মিনা মাহমুদাকে ডিএমপির ট্রাফিক-অ্যাডমিন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে কার্যাদেশে উল্লেখ করা হয়েছে।