ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

অনলাইন ব্ল্যাকমেইল ও ভুয়া পরিচয় বাড়ছে

অনলাইন ব্ল্যাকমেইল ও ভুয়া পরিচয় বাড়ছে

পুলিশের তথ্য এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম নারীদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। অনলাইন হয়রানি, ডিপফেক, ছবি ফাঁস, ব্ল্যাকমেইল, ভুয়া পরিচয়, সাইবারস্টকিং এবং যৌন হয়রানি পর্যন্ত করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউএনএফপিএর ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’ অনুযায়ী, দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রায় ৮৯ শতাংশ নারী জীবনের কোনও না কোনও সময়ে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত। আরও উদ্বেগজনক বিষয় হলো, সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং অপমানের ভয়ে প্রায় ৭৫ শতাংশ ভুক্তভোগী এসব ঘটনা কোথাও জানান না। এতে আরও বলা হয়েছে, নারী, শিশু, কিশোর-কিশোরী এবং জেন্ডার বৈচিত্র্যময় ব্যক্তিরা প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার হচ্ছেন ক্রমবর্ধমান হারে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীরা। গবেষণাটি বলছে, বাংলাদেশের প্রতি চারজন নারীর মধ্যে প্রায় তিনজন জীবনের কোনও না কোনও সময়ে সহিংসতার মুখোমুখি হয়েছেন এবং প্রযুক্তিনির্ভর সহিংসতা এখন বড় ঝুঁকি হয়ে উঠছে। বাংলাদেশ পুলিশের ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ (পিসিএসডব্লিউ) ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধসংক্রান্ত সহায়তা চেয়ে যোগাযোগ করেছেন ৬০ হাজার ৮০৮ নারী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত