ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা বিচ্ছিন্ন মাথা পাওয়া গেল শৌচাগারে

পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা বিচ্ছিন্ন মাথা পাওয়া গেল শৌচাগারে

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। শিশুটির বিচ্ছিন্ন মাথা বাসার শৌচাগারে পাওয়া গেছে। নিহত শিশুর নাম রামিসা আক্তার। সে পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় থাকত। তার বাবার নাম আবদুল হান্নান মোল্লা। পুলিশ ও নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত