ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সীমান্তে হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত

বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সীমান্তে হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। না হলে আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র না থাকলেও আমরা বাঁশ হাতে নিয়ে রেডি হবো সীমান্তে। কোনো ভারতীয় বাহিনীকে অনুপ্রবেশ করতে দেবো না। গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএসএফ গুলি করে বাংলাদেশি মানুষকে হত্যা করে আর বিজিবি প্রেস রিলিজে ভারতীয়দের বয়ান উল্লেখ করে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ চোরাচালান করতে পারে না। বাংলাদেশের সকল মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। আমরা সীমান্তের শহীদদের পাশে থাকব।

আমরা যদি সরকার গঠন করতে পারি, এ মানুষগুলোর জন্য ফাউন্ডেশন গঠন করে দেবো। সীমান্তে শহীদদের সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে। মাছ ধরতে যাওয়া বাংলাদেশি খাদেমুলকে বিএসএফ গুলি করে শহীদ করেছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের পুরো সীমান্তে অস্থিতিরতা বিরাজ করছে। সে জায়গা থেকে আমরা সরকারকে বলবো, রেডএলার্টে যাওয়ার জন্য, সীমান্তবাসীকে বলবো প্রতিবাদ করতে সংঘবদ্ধ হওয়ার জন্য। এই এনসিপি নেতা বলেন, ইতিহাস থেকে চিন্তা করলে দেখা যায় জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন ওই সময় শেখ মজিবের সাথের গুন্ডা বাহিনী ভারতে পলাতক ছিল। সেখান থেকে তারা জিয়াউর রহমান সরকারকে ডিস্টার্ব করেছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত