ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সবার আগে বাংলাদেশকে ধারণ করে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সবার আগে বাংলাদেশকে ধারণ করে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, গণমাধ্যমকে বাণিজ্যিক চিন্তার ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নকে বিশ্ব দরবারে তুলে ধরার ব্রত নিয়ে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানান তিনি।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল মঙ্গলবার তিনি এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, যাত্রা শুরুর পর থেকে বাংলা টিভি বিগত দিনে সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশন করে আসছে। আগামী দিনে সঠিক সংবাদ ও সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে হবে। আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে বদলে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছেন।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দেশের উন্নয়ন চিত্র তুলে ধরার মাধ্যমে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

রাজধানীতে বাংলা টিভি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হক এবং ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত