ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সারা দেশে সারজাহ চ্যারিটির কোরবানি প্রোগ্রাম সম্পন্ন

সারা দেশে সারজাহ চ্যারিটির কোরবানি প্রোগ্রাম সম্পন্ন

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিস সারাদেশের এতিম, দুস্থ, অসহায়, গরিব ও নিম্নবিত্ত মানুষের পুষ্টিহীনতা নিরসন এবং গোশত খাওয়ার আকাঙ্ক্ষা পুরনের লক্ষ্যে ব্যাপক কুরবানি প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়ন এবং বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তত্ত্বাবধানে সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল- বাংলাদেশ অফিস এই কর্মসূচি বাস্তবায়ন করে। পবিত্র ঈদের দিন এই কর্মসূচি বাস্তবায়নের ফলে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের প্রায় ১৪ হাজার পরিবারের ৭০ হাজার গরিব ও খেটে খাওয়া মানুষ উপকৃত হয়েছেন। তারা আনন্দে উদ্বেলিত হয়েছেন, আমিরাতের দাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং প্রতিবছর যাতে এ ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত