ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

‘বাংলাদেশ ও শরণার্থী সনদ : সমাজ-আইনি দৃষ্টিকোণ’ শীর্ষক সেমিনার

‘বাংলাদেশ ও শরণার্থী সনদ : সমাজ-আইনি দৃষ্টিকোণ’ শীর্ষক সেমিনার

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর লিগ্যাল রিসার্চের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগিতায় ‘বাংলাদেশ ও শরণার্থী সনদ : সমাজ-আইনি দৃষ্টিকোণ’ শীর্ষক একটি সেমিনার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক শরণার্থী আইনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও আইনি সম্পর্ক এবং শরণার্থী সুরক্ষার ক্ষেত্রে দেশের বর্তমান অবস্থান সম্পর্কে পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ। তিনি আইন ও সমাজের পারস্পরিক সম্পর্কের আলোকে বাংলাদেশে শরণার্থী সুরক্ষার চর্চা ও নীতিগত অবস্থান পর্যালোচনার গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক নওরিন রহিম। তিনি বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান শরণার্থী আশ্রয়দাতা দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, উর্দুভাষী সংখ্যালঘু, রোহিঙ্গা শরণার্থী এবং শহুরে শরণার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর জোরপূর্বক বাস্তুচ্যুতির দীর্ঘ ইতিহাস থাকলেও বাংলাদেশে এখনও কোনো জাতীয় শরণার্থী আইন নেই। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত