প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৯ আগস্ট, ২০২৬
ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ব্যাংক ও বীমা সেবার সমন্বিত সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ সম্প্রতি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিল্টন বেপারী এবং পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।