
এনসিসি ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা কমিউনিটি হাসপাতালকে একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন ক্রয়ের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছে। এই উদ্যোগের ফলে বিশেষ করে ট্রমা, স্ট্রোক ও ক্যান্সার রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে। ৫০০ শয্যার অলাভজনক এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সুলভ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বর্তমানে হাসপাতালটির নিজস্ব উচ্চ-রেজোলিউশনের সিটি স্ক্যান সুবিধা না থাকায় রোগীদের চিকিৎসাসেবায় কিছুটা প্রতিবন্ধকতা ছিল। এ ঘাটতি পূরণেই এনসিসি ব্যাংক তাদের সিএসআর তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করল। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি