ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাউবি'র স্কুল অব বিজনেসে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত

বাউবি'র স্কুল অব বিজনেসে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে আইসিটি সেমিনার রুমে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে পিএইচডি গবেষকগণ তাদের চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কার্যক্রম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ ফলাফলকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সিরাজুল ইসলাম গবেষণার গুণগত মান, বাস্তবভিত্তিক গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ জ্ঞান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত