ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউতে দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

বিএমইউতে দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর শহীদ ডা. মিল্টন হলে গত সোমবার প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ক (Training on Preparation of Technical Specifications, Cost Estimation & Technical Evaluation of Tenders) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে যাবতীয় ক্রয় প্রক্রিয়া সঠিকভাবে এবং স্বচ্ছতা ও জবাদিহিতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে এ বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির উপর তাগিদ দেন। যাতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীলভাবে নিপুণতার সাথে সম্পন্ন করা সম্ভব হয় এবং সরকারি অর্থের সঠিক ব্যববহারের সাথে সাথে অর্থের সাশ্রয় নিশ্চিত হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত