ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা

ঢাবি অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গত সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অমর একুশে হল ইউনিট বাঁধনের সভাপতি আব্দুল আহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিশেষ অতিথি এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অমর একুশে হল ইউনিট বাঁধনের উপদেষ্টা শিক্ষক অধ্যাপক ড. মো. মহসিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এসএম তানজিম উদ্দিন রুমি ধন্যবাদ জ্ঞাপন করেন। অমর একুশে হল ইউনিট বাঁধনের সাধারণ সম্পাদক মো. আশফারুল আলম দিপ্ত অনুষ্ঠান সঞ্চালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত