
বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। দলটি ক্ষমতার অপব্যবহার করছে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বুধবার দুপুরে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, 'আওয়ামী লীগ এবং বিএনপিকে পাশাপাশি রেখে তুলনা করবো না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী। আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে আর ভারতে গিয়ে দাফন হয়েছে। তাদের চ্যাপ্টার ক্লোজ।'
তিনি বলেন, 'বিএনপির সমালোচনা আমরা করবো। তাদের চাঁদাবাজি, জমি দখলবাজি, ভূমিদস্যুতা, থানা দখল, অফিস দখলের কঠোর সমালোচনা করবো। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করবো না।'
এসময় বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির এ নেতা বলেন, 'আমরা স্পষ্ট করে বলি বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নই। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে। তারা স্বজনপ্রীতি করছে। বিসিএস ভাইবাতে তারা ৪০০ শতাংশ নম্বর বাড়িয়েছে।