ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস.এম. রবিউল আউয়ালকে হত্যার হুমকি, মানহানিকর বক্তব্য ও সাইবার হয়রানির অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০২৬ সালের পিটিশন মামলা নং-৩৯৭ হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় সুনামগঞ্জের ছাতক উপজেলার মো. সুমন মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(ক), ১৮(গ), ১৯(৩), ২৭ ও ৩০ ধারার কথা উল্লেখ করা হয়েছে। মামলার বাদী এস.এম. রবিউল আউয়াল। অভিযোগপত্রে তিনি নিজেকে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিএনপির সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছেন।

জানা যায়, জুলাই ২০২৪-এর আন্দোলনে তিনি আহত হন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র, মানহানি ও জীবননাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি 'Miah' নামের একটি ফেসবুক আইডি থেকে বাদীর ফেসবুক আইডি ও মেসেঞ্জারে বিভিন্ন ধরনের উস্কানিমূলক, মানহানিকর ও হুমকিমূলক বার্তা পাঠিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ওই আইডি থেকে বাদীকে উদ্দেশ করে একটি পোস্ট ও বার্তা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই বক্তব্যে সাংবাদিক রবিউলকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের পাশাপাশি তাকে 'জবাই করে রাস্তায় টাঙিয়ে রাখার' হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি দখল করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেও নথিতে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত