
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় বিজিএমইএ'র কর্মকর্তারা সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগের পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন আর্থিক সেবাও উপভোগ করবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ২৪/৭ এটিএম বুথও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি