
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় উদ্ধার করা কয়েকটি আলামতে গ্রেপ্তার দুই আসামির ডিএনএ মিলেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর গোয়েন্দা শাথার পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে জব্দ খেজুর, শসা, সিগারেটে পাওয়া নমুনার সঙ্গে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর মিল পাওয়া গেছে। ডিবি পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৩৫টির বেশি আলামত সংগ্রহ করা হয়েছিল। এসব আলামতের মধ্যে সিগারেটের অংশ, খেজুর, শসা, ফল কাটার চাকু, ইয়াবা সেবনের সরঞ্জাম ও দাগসহ বেসিন রয়েছে। এসব আলামত কয়েক দফায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।