ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বজিৎ হত্যা মামলা

৮ ডিসেম্বর আপিলের চূড়ান্ত শুনানি

৮ ডিসেম্বর আপিলের চূড়ান্ত শুনানি

২০১২ সালে পুরান ঢাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে দর্জির দোকানি বিশ্বজিৎ দাসকে হত্যার প্রায় ১৪ বছর পর মামলাটির আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আগামী ৮ ডিসেম্বর এ শুনানি হবে। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ দিন ধার্য করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত সোমবার সকালে মামলাটির আপিল দ্রুত শুনানির জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ মামলায় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।

এরপর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। একই সঙ্গে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত