ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নির্বাচিত হলো বাক্কোর নতুন কমিটি

নির্বাচিত হলো বাক্কোর নতুন কমিটি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং'র (বাক্কো) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ঢাকার হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৯২টি এবং ভোট কাস্ট হয়েছে ৯৬টি। নির্বাচন শেষে একই দিনে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফয়সল আলিম, ব্যবস্থাপনা পরিচালক, উইন টেল লিমিটেড; সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ সোহায়েল রেজা, ব্যবস্থাপনা পরিচালক, এডিএন ডিজিনেট লিমিটেড; সহ-সভাপতি পদে আব্দুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক, উইজডম ভ্যালি লিমিটেড; সাধারণ সম্পাদক পদে নাহিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও, ব্রোটেকস টেকনোলজিস লিমিটেড; অর্থ সম্পাদক পদে খন্দকার আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, রিকম কনসালটিং লিমিটেড; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিস সায়মা শওকত, ব্যবস্থাপনা পরিচালক, এএসকে টেলিকম লিমিটেড। পরিচালক পদে (জেনারেল মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, ভাইজার এক্স লিমিটেড; আশিকুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা, ইগনাইট টেক সলুশোনস; এস এম মসিউর রহমান, পরিচালক, টিকন সিষ্টেম লিমিটেড; ফয়সাল সালাম, চেয়ারম্যান, ফ্রাইডেসফট লিমিটেড; এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইনভিক্টা সল্যুশনস লিমিটেড।

এ ছাড়া সংরক্ষিত পরিচালক পদে (অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন মো. একরামুল হায়দার, প্রধান নির্বাহী কর্মকর্তা, আলফা নেট।

বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। নির্বাচন কার্যক্রম বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়। নির্বাচন পর্যবেক্ষণে মূখ্য পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সংগঠন-২ শাখার কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত