
দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত কাজ করতে অক্ষম মানুষকে কর্মক্ষম বা সক্ষম করে গড়ে তোলা ও নিউরো রিহ্যাবিলিটেশন, রোবটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব স্পেশিয়ালিটির উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিএমইউতে বর্ণাঢ্য র্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিভিন্ন পুনর্বাসনসেবা ও সংশ্লিষ্ট কার্যক্রমের স্টল পরিদর্শনসহ নানা আয়োজনে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস গতকাল শনিবার উদযাপিত হয়েছে। এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি। প্রধান পৃষ্ঠপোষক (চিফ প্যাট্রোন) ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন ও বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ শাকুর, পিএইচডির সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. এমএকে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি