ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর জন্মদিনে জিয়া শিশু কিশোর সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে জিয়া শিশু কিশোর সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর নয়াপল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, কৃষক দলের মো. শরীফ মোল্লা, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মির্জা মাসুদুর রহমান ও মো. শাহজাহান সম্রাট এবং সংগঠনের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন। সভায় অপর্ণা রায় দাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও কর্মজীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে জিয়া শিশু-কিশোর সংগঠনকে আরও জোরালো ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক চেতনা বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, রহিমা খাতুন, মো. শাহরুখ খানসহ জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত