ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি

ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুুলুকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান। তিনি জানান, গতকাল শনিবার বিকাল ৪টার আগে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। সোয়া ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে বলে তিনি জানান। এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর হঠাৎ অসুস্থ পড়েন দুলু। তিনি দুই দিনের সফরে লালমনিরহাট যাচ্ছিলেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত