
বাজারে এসেছে নতুন আইটেল পাওয়ার ৮০। এ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-সার্টিফায়েড রাগড প্রোটেকশন, শক্তিশালী ব্যাটারি, ইন্টেলিজেন্ট এআই অ্যাডাপ্টেশন এবং প্রয়োজনীয় পারফরম্যান্স। ফোনটিতে রয়েছে অল-সিনারিও রাগড প্রোটেকশন সিস্টেম, যা দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া, ধাক্কা, পানি, ধুলোসহ বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলায় তৈরি।
ফোনটিতে রয়েছে এসজিএস ৫-স্টার গোল্ড ড্রপ-প্রুফ সার্টিফিকেশন এবং এমআইএল-এসটিডি-৮১০ মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি। পাশাপাশি, এতে রয়েছে বিশ্বের প্রথম কেইজ ফ্রেম কনসেপ্টে ডিজাইন করা স্মার্টফোন, যা আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সাহায্য করে।