ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হোক্সের সঙ্গে অ্যাপলের চুক্তি

হোক্সের সঙ্গে অ্যাপলের চুক্তি

বিশেষায়িত অডিও স্টার্টআপ হোক্সের কিছু কর্মীকে নিয়োগ এবং প্রযুক্তির লাইসেন্স নেওয়ার একটি চুক্তি করেছে অ্যাপল। নিয়ন্ত্রক সংস্থার কাছে দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি নিজেই এ তথ্য প্রকাশ করেছে। এ ধরনের চুক্তি সাধারণত রিভার্স অ্যাকুইজিশন-হায়ার নামে পরিচিত। ম্যাকরামার্স প্রথম খবরটি প্রকাশ করে। ইউরোপীয় কমিশনকে অ্যাপল জানিয়েছে, তারা হোক্স এআইয়ের কয়েকজন কর্মীকে চাকরির প্রস্তাব দিতে এবং হোক্সের মেধাস্বত্বের অনির্ধারিত (নন-এক্সক্লুসিভ) লাইসেন্স নিতে সম্মত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বড় প্রতিষ্ঠানগুলোর জন্য এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এতে স্টার্টআপটি পুরোপুরি কিনে না নিয়েই গুরুত্বপূর্ণ কর্মী নিয়োগ ও প্রযুক্তির লাইসেন্স নেওয়া যায়। ধারণা করা হয়, এতে তুলনামূলক কম অ্যান্টিট্রাস্ট যাচাই-বাছাইয়ের মুখে পড়ে এআই মেধা ও প্রযুক্তি গড়ে তোলা সম্ভব।

হিউক্সের প্রতিষ্ঠাতারা আগে নোটবুকএলএম যার নতুন নাম জেমিনি নোটবুক এআইনির্মিত পডকাস্ট ফিচারে কাজ করেছিলেন। তবে ২১ মে হোক্স ঘোষণা দেয়, তারা বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দলটি জানায়, অ্যাপল ও গুগলের স্টোর থেকে অ্যাপ সরিয়ে নেওয়া হবে, সেবা বন্ধ হবে এবং ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে।

প্রতিষ্ঠানটি বলেছে, দলটি নতুন কাজে এগিয়ে যাচ্ছে, আমরা আর পণ্যটির উন্নয়ন চালিয়ে যাব না। ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে তারা আরও বলে, আপনারা এটি ব্যবহার করেছেন, বন্ধুদের বলেছেন, আমাদের পরামর্শ ও ধারণা পাঠিয়েছেন। এতে মনে হয়েছে, আমরা এটি একসঙ্গে গড়েছি।

হোক্সের ঘোষণার অল্প কিছুদিন পর, ৯ জুন ইউরোপীয় কমিশনকে চুক্তির বিষয়ে জানায় অ্যাপল। নথিতে কারা চাকরির প্রস্তাব পেয়েছেন, বা তারা তা গ্রহণ করেছেন কি না, তা বলা হয়নি। অ্যাপলের পরিকল্পনা নিয়েও কিছু জানানো হয়নি।

স্পটিফাই নিজেদের এআইচালিত পডকাস্ট তৈরির ফিচার উন্মোচনের একদিন পরই হোক্স বন্ধের ঘোষণা আসে। তাই অ্যাপল হয়তো তাদের পডকাস্টস অ্যাপে অনুরূপ সুবিধা যুক্ত করতে চাইছে। প্রযুক্তি নির্বাহীরা মনে করছেন, ব্যক্তিগতকৃত অডিও নিয়মিত পডকাস্টের জায়গা নিতে পারে। তবে সাধারণ শ্রোতাদের কতজন এ ধারণার সঙ্গে একমত, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত