
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইক আরোহী পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। আহত হয়েছেন একজন। অপরদিকে টাঙ্গাইলে বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সা?য়েদাবাদ বাজা?র ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার ওসি কাওসার আলী জানান। নিহতরা হলেন, উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (৩২), তার ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। অপর দুইজনের মধ্যে শরীফা বেগম (৪২) যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকার বাদল মিয়ার স্ত্রী এবং ইজিবাইকটির চালক (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শরীফা বেগমের মেয়ে বৃষ্টি (১৭)। তাকে প্রথমে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি কাওসার আলী বলেন, দুপু?র আড়াইটার দি?কেময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে চাপা দেয় একটি মাল?বোঝাই ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজ?ন এবং রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সামাদ বলেন, গুরুতর আহত একরোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মাল বোঝাই ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি কাওসার আলী।
টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস-পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।