ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আসতে হবে : রিজভী

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আসতে হবে : রিজভী

দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে, তার মাধ্যমেই দেশে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, "তাকে (শেখ হাসিনা) তো বিচারের আওতায় আনতে হবে; এটা বারবার বলা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। একজন অপরাধীর জন্য যে আইন, তাকে ফেরত দেওয়ার যে আইন, এই আইনের জন্য একটা চুক্তি হয়েছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের, প্রত্যার্পণের চুক্তি। সেই প্রত্যার্পণ চুক্তির মধ্যে যে বিধি-বিধান আছে, সে অনুযায়ী তিনি আসবেন। তার যে বিচার চলছে সে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সে আইনি প্রক্রিয়ার মধ্যে তাকে আসতে হবে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক সভায় কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, "শেখ হাসিনা আসতে চাচ্ছেন, উনার আইনজীবীরা পাসপোর্ট চান, তার জন্য ভিসা চান; তার এনআইডি কার্ড চান কেন? কারা চাচ্ছেন?' এখানে দুইটা জিনিস আছে। প্রত্যাবর্তন আর প্রত্যর্পণ।

'প্রত্যর্পণ হচ্ছে দুই দেশের আইনি ব্যাপার। আর প্রত্যাবর্তন হচ্ছে, আমি দেশ ছেড়ে চলে গেছি, আমার নামে কোনো অভিযোগ নাই। আবার আমি মনে করছি, ফিরে আসব। যদি পাসপোর্ট না থাকে আমার, নিজের দেশে আমি দরখাস্ত করতে পারি। পাসপোর্ট পেতে পারি। কিন্তু প্রত্যর্পণ কার? কার হয়? যার বিরুদ্ধে অপরাধের মামলা থাকে, রাষ্ট্রীয় মামলা থাকে, দণ্ড থাকে, তার প্রত্যর্পণ হয়? ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ একটি চুক্তি আছে। এটা আইনি ব্যাপার। তার তো প্রত্যাবর্তন হতে পারে না। তা ভিসা, পাসপোর্ট, এনআইডি কার্ড এটা তুচ্ছ।'

শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে বহু মানুষকে হত্যায় জড়িত মন্তব্য করে রিজভী বলেন, "তার প্রত্যর্পণ হতে পারে আইনি প্রক্রিয়ায়। দুই দেশের সঙ্গে কথা হয়ে তার এখানে যে বিচার হচ্ছে এই বিচারের আওতায়। সে আসবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, সে দণ্ড তাকে ভোগ করতে হবে। কিন্তু মনে হচ্ছে উনি বাপের বাড়ি বা স্বামীর বাড়ি গেছেন; উনাকে গোলাপ ফুল হাসনাহানা বেলিফুল দিয়ে তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসতে হবে।" সভায় সভাপতিত্বে করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সঞ্চালনা করেন সুলতানা আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত