
শীতের সবজিতে ধীরে ধীরে ভরে উঠছে রাজধানীর বাজার। বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর সরবরাহ। আর সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে এসব সবজির দাম। কয়েক দিন আগের তুলনায় নতুন আলু ও কাঁচা মরিচের দামও নেমেছে বেশ খানিকটা। এতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। তবে সবজির বাজারে এখনও স্বস্তি ফিরেছে পুরোপুরি, এমন নয়। বেগুন ও টমেটো কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৬ ও মিরপুর ৬০ ফিট এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে দেখা যায়, বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপির দাম ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কয়েকটি পণ্যের দাম কমেছে। বড় আকারের ফুলকপির দাম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমেছে। মুলার দামও কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে আগামী দিনে এসব সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন তারা। বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগেও নতুন আলুর প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ১২০ টাকায় নেমেছে। তবে পুরোনো আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায়। নতুন ও পুরোনো আলুর দামে এখনো বড় ব্যবধান রয়েছে।
দকে কাঁচা মরিচের দামেও স্বস্তি ফিরেছে। আগে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের সবজির সরবরাহ বাড়ার পাশাপাশি কাঁচা মরিচের দাম কমে আসায় ক্রেতাদের খরচ কিছুটা কমেছে।
বাজারে নতুন মৌসুমের দেশি টমেটোও উঠতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরু হওয়ায় দেশি টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি। অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি ঢ্যাঁড়শ, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম রয়েছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা মরিচের দাম আগের তুলনায় কমায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে সব ধরনের সবজির দাম এখনো ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। টমেটো ও বেগুনের মতো কয়েকটি সবজি কিনতে এখনও বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
মিরপুর ৬০ ফিট এলাকায় বাজার করতে এসেছেন মাইনুল হাসান। তিনি বলেন, কয়েক দিন আগেও ফুলকপি, মুলা ও কাঁচা মরিচ কিনতে বেশি টাকা খরচ করতে হয়েছে। এখন এসব সবজির দাম কিছুটা কমেছে। তবে বাজারে সব ধরনের সবজির দাম কমেনি। বিশেষ করে বেগুন ও টমেটোর দাম এখনও বেশি। পরিবারের জন্য একসঙ্গে কয়েক ধরনের সবজি কিনতে গেলে বেশ ভালো অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমবে বলে আশা করেন তিনি।
কাজীপাড়া এলাকায় কথা হয় ক্রেতা শামীম রেজার সঙ্গে। তিনি বলেন, বাজারে কিছু সবজির দাম কমলেও সংসারের নিত্যদিনের বাজার খরচ খুব একটা কমেনি। আগে যে পরিমাণ টাকা নিয়ে বাজারে গেলে প্রয়োজনীয় সবজি কেনা যেত, এখন একই পরিমাণ টাকায় সবকিছু কেনা কঠিন। কয়েকটি সবজির দাম কমলেও টমেটো, বেগুনসহ কিছু পণ্যের দাম এখনো বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে কয়েকটি পণ্যের দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে সবজির দাম নির্ভর করছে পাইকারি বাজারে কেনা দাম ও সরবরাহের ওপর।
মিরপুর-৬ এলাকার সবজি বিক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, কয়েক দিন আগের তুলনায় এখন বাজারে শীতের সবজি বেশি আসছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বেড়েছে। এ কারণে এসব সবজির দাম কমেছে। নতুন আলুও বাজারে উঠতে শুরু করেছে। শুরুতে দাম বেশি থাকলেও এখন আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। মিরপুর ৬০ ফিট এলাকার বিক্রেতা অনিক বলেন, বাজারে সব ধরনের সবজির দাম একসঙ্গে কমে না। যেসব সবজির সরবরাহ বেশি থাকে, সেগুলোর দাম কমে যায়। আবার যেসব সবজির সরবরাহ তুলনামূলক কম, সেগুলোর দাম বেশি থাকে। বর্তমানে নতুন মৌসুমের দেশি টমেটো বাজারে আসতে শুরু করলেও সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। এ কারণে টমেটোর দাম তুলনামূলক বেশি। তবে সামনে সরবরাহ বাড়লে টমেটোসহ অন্যান্য সবজির দামও কমতে পারে।
'মাছ-মাংসের দাম শুনলে কেনার সাহস পাই না' : 'মাছ-মাংসের দাম শুনলেই আর কিনতে সাহস পাই না। বাজারে এসে দাম জিজ্ঞেস করি, কিন্তু অনেক সময় দাম শুনে না কিনেই ফিরে যেতে হয়। সবজির দাম কিছুটা কমেছে ঠিকই, কিন্তু মাছ, মাংস ও ডিমের দাম এখনো বেশি। সংসারের খরচ মেটাতে গিয়ে প্রতিদিনই হিসাব করতে হচ্ছে।' গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে এমন আক্ষেপের কথাই জানালেন ক্রেতা শামীম রেজা। তার মতো অন্য ক্রেতারাও বলছেন, সবজির দাম কিছুটা কমলেও মাছ-মাংসসহ অন্যান্য পণ্যের উচ্চ দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। রাজধানীর মিরপুর-৬ ও মিরপুর ৬০ ফিট এলাকার বাজার ঘুরে দেখা যায়, শীতের আগমনে সরবরাহ বাড়তে শুরু করায় কয়েকটি সবজির দাম কমেছে। তবে মাছ, মাংস ও ডিমের বাজারে তেমন স্বস্তি নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। গরু ও খাসির মাংসের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ।
বাজারে বর্তমানে বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারেরগুলো ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। বড় আকারের ফুলকপির দাম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমেছে। নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগে নতুন আলু প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায়। কাঁচা মরিচের দামও আগের তুলনায় কমেছে। আগে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।
বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে তার কোনো প্রতিফলন নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। বাজারে আকারভেদে প্রতি কেজি ইলিশ ১০০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের অনেকের পক্ষেই ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। আমিষের অন্যতম উৎস ডিমের দামেও স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলে পরিবারের দৈনন্দিন খাবারের তালিকায় ডিম রাখতেও বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
ক্রেতারা বলছেন, শীতের সবজির দাম কিছুটা কমলেও মাছ, মাংস ও ডিমের উচ্চ দাম স্বস্তি দিচ্ছে না। প্রতিদিনের বাজারে সব ধরনের পণ্য কিনতে গিয়ে আয়ের বড় অংশ খরচ হয়ে যাচ্ছে। প্রয়োজন থাকলেও অনেক সময় দাম বেশি হওয়ায় পছন্দের মাছ বা মাংস কেনা সম্ভব হচ্ছে না।
৬০ ফিট কাঁচা বাজারে কথা হয় ছাপড়া মসজিদ এলাকার বাসিন্দা আরমান হোসেনের সঙ্গে। তিনি বলেন, বা'জারে এসে মাছ-মাংসের দাম জিজ্ঞেস করলেই অনেক সময় কেনার আগ্রহ চলে যায়। রুই মাছ, কাতলা কিংবা পাবদা কিনতে গেলেই কেজিতে কয়েকশ' টাকা খরচ করতে হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১২০০ টাকার বেশি। এসব পণ্য প্রতিদিন কেনা সম্ভব নয়। সবজির দাম কিছুটা কমেছে; কিন্তু মাছ-মাংসের দাম বেশি থাকায় সেই স্বস্তি কাজে আসছে না।'
অন্যদিকে বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে মাছ, মাংস ও ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই। পাইকারি বাজারে কেনা দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে এসব পণ্যের দাম কমানো সম্ভব হচ্ছে না। কাজীপাড়া এলাকার কাঁচাবাজারের মাছ বিক্রেতা জালাল উদ্দিন বলেন, মাছের বাজারে গত সপ্তাহের তুলনায় খুব বেশি পরিবর্তন নেই। বেশির ভাগ মাছের দাম আগের মতোই রয়েছে। তবে মাছের আকার, ধরন ও সরবরাহের ওপর দাম কিছুটা কমবেশি হচ্ছে। তিনি আরও জানান, ক্রেতারা এখন দাম শুনে পরিমাণে কম কিনছেন। আগে যারা এক কেজি বা তার বেশি মাছ কিনতেন, তাদের অনেকেই এখন আধা কেজি কিংবা ছোট আকারের মাছ নিচ্ছেন। মাছের দাম বেশি থাকায় বিক্রিও কিছুটা কমেছে।
কাটছাঁটের আর জায়গা নেই, টানাপোড়েনে মধ্যবিত্তের সংসার : রাজধানীর মধ্যবাড্ডা এগারো সরণী এলাকার বাসিন্দা তুহিন আহমেদ। গত বৃহস্পতিবার সকালে বাজার করতে যান মধ্যবাড্ডা বাজার গলিতে। কাঁচাবাজার ঘুরে বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করে যান মাছের বাজারে। কয়েকটি দোকান ঘুরে শেষ পর্যন্ত একটি রুই মাছ কেনেন। মাছ কাটার সময় দোকানিকে বেশিরভাগ পিস ছোট করতে বললেও কয়েকটি পিস বড় করতে বলেন। কোন অংশের পিস বড় হবে, সেটিও দেখিয়ে দেন নিজেই। এমন নির্দেশনার কারণ জানতে চাইলে তুহিন বলেন, 'বাজারের যে অবস্থা, তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মাছের পিস ছোট না করে উপায় আছে? বাসায় অতিথি আসবেন, তাই কয়েকটা পিস বড় করতে বলেছি।'
স্ত্রী ও এক সন্তান নিয়ে তুহিনের সংসার। সন্তান স্কুলে পড়ার তার পেছনে প্রতি মাসে গুনতে হয়ে অনেক টাকা। এর মধ্যে বাড়িওয়ালা আগামী জানুয়ারি থেকে এক হাজার টাকা ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একদিকে বাজারের খরচ, অন্যদিকে বাড়িভাড়া ও সন্তানের পড়াশোনার ব্যয়-সব মিলিয়ে সংসারের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আয় না বাড়লেও ব্যয়ের খাত বাড়ায় প্রতিটি খরচের আগে তাকে ভাবতে হচ্ছে কয়েকবার। বেসরকারি চাকরিজীবী তুহিনের মতো এমন টানাপোড়েনের মধ্য দিন কাটছে অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের। তাদের সবার বক্তব্য প্রায় কাছাকাছি। সবার ভাষ্য, নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে বাড়েনি বেতন।