ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ সহজে ও দ্রুত পুলিশকে জানান যাবে।

গতকাল সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্বাচনি আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন ঘটনা পুলিশের হস্তক্ষেপের বিষয়ে ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ ও ০১৩২০০৩৭৩৬০ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত