ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সচিবালয়ে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান

সচিবালয়ে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান পরিচালনার ধারাবাহিকতার অংশ হিসেবে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০.৩০টায় হাইকোর্টের মাজার গেইটের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এ পুলিশকে তাৎক্ষণিক জরিমানা আদায় করার ক্ষমতা প্রদান করার পর থেকে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত মাসে বিমানবন্দর এলাকায় এই সমন্বিত অভিযানের উদ্বোধন করা হয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নির্বাচনের পরে যদি পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর একসঙ্গে কাজ করে তাহলে শব্দদূষণের যে অত্যাচার সেটা থেকে আমরা হয়তো মুক্তি পেতে পারব।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ জারি করেছে, এই বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ঢাকার যেসব এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেগুলো নির্বাচনের পর নতুন সরকার বাস্তবায়ন করবে। রিজওয়ানা হাসান বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করা গেলে শব্দদূষণ এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি শাস্তিযোগ্য অপরাধ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত