
সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম জয়নুল হক সিকদারের সহধর্মিণী ও ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মিসেস মনোয়ারা সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার সন্তান-সন্ততি ও নিকটাত্মীয়রা শয্যাপাশে উপস্থিত ছিলেন।
মনোয়ারা সিকদার দেশের আর্থিক ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালনকালে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দেন। বাংলাদেশ পোস্টের প্রকাশক ও সম্পাদক রিক হক সিকদারের মাতা মনোয়ারা সিকদারের মৃত্যুতে বাংলাদেশ পোস্টের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি